মেহেরপুরে জেলা বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে জেলা বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

সবার সংবাদ ডেস্ক:

বেগম খালেদা জিয়ার মুক্তি সহ গায়েবী মামলায় গ্রেফতার, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোডশেডিং সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে জনসমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি।  শুক্রবার (১৯ মে) বেলা সাড়ে ৩ টার সময় মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. জয়নাল আবেদীন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগাঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। 

পৌর বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় এসময় কেন্দ্রীয় শিক্ষক নেতা জাকির হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়ার  সহ সভাপতি  আলমগীর  খান ছাতু, জাবেদ মাসুদ (মিল্টন), সহ সভাপতি ওমর ফারুক লিটন, যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মারুফ আহমেদ (বিজন) প্রমুখ। সমাবেশে নেতারা বলেন, এই সরকারের অধীনেকোন নির্বাচন নয়,কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বাধ্য করা হবে সরকারকে পদত্যাগ করতে। অতএব রাজপথে দখলে নেওয়ার আহবান জানান নেতাকর্মীদের।