মুজিবনগরে বিএনপির অবস্থান কর্মসূচি
অন্যান্য মেহেরপুর

মুজিবনগরে বিএনপির অবস্থান কর্মসূচি

সবার সংবাদ প্রতিবেদক:

ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনী হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে মুজিবনগর উপজেলা বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচি পালন করেছে মেহেরপুর জেলা বিএনপি। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকেলে মুজিবনগরে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াস হোসেন, নজরুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ, মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা তাঁতি দলের সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাবেদ সেনজির প্রমুখ।