সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে ঐতিহাসিক ৭ই মার্চ ও ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পালনসহ সরকারের উন্নয়ন প্রচারণামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) সকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবিবের নেতৃত্বে শোভাযাত্রাটি গাংনী উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী। এছাড়াও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাকিবুল ইসলাম টুটুল, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি মাহামুদ হাসিব, সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







