সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ, অসহায় ও গরিব মানুষের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা সভা কক্ষে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়। গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-০২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ, ও গরিব মানুষের দুইশত পরিবারের মাঝে প্রতিজনকে নগদ ৩ হাজার টাকা ও এক বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়। শেষে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। এসময় মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাসসহ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপস্থিত ছিলেন।







