সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । অগ্নিকাণ্ডে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে, বলে দাবি করেন বরজ মালিক। জানা গেছে শনিবার দিবাগত রাতে আশরাফপুর টুপলার বিল মাঠে মোনাজাত হোসেন, সাইদুল ইসলাম ও আমজাদ হোসেনের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় উক্ত বরজ পরিদর্শন করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক তানভীর আহমেদ। উপস্থিত ছিলেন আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রওশন আলী টোকন, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল হক, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোকাদ্দেস হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি বাইজিদ আহমেদ, আমদহ ইউনিয়ন তাতী লীগের আহবায়ক খোকন আলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এর আগে ছাত্রনেতা তানভির আহমেদ ঈদ উপলক্ষে ১হাজার দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে এবং আরও ৫শ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করে। সুবিধাভোগীরা জানান- তারা এমন দিনের অপেক্ষায় থাকেন। প্রতিবারের মত এবারও এই অর্থ এবং ঈদ সামগ্রী পেয়ে তাদের ঈদ আনন্দ পূর্ণতা পেয়েছে।







