মেহেরপুরে যুব মহিলা লীগের উঠান বৈঠক
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে যুব মহিলা লীগের উঠান বৈঠক

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌছে দিতে উঠান বৈঠক করেছে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল ৩ নং ওয়ার্ড যুব মহিলা লীগ।  সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে মেহেরপুর সদর উপজেলার চাঁদ বিল গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুয়ারা খাতুন বনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির পত্নী ও বাংলাদেশ কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম।

ওয়ার্ড যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শহীদা খাতুনের সঞ্চালনায় উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাসিরা পলি, সাধারণ সম্পাদক রুতশোভা মন্ডল, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস  চেয়ারম্যান লতিফুন্নেসা লতা, সাধারণ সম্পাদক রোজিনা আক্তার, পৌর যুব মহিলা লীগের সভাপতি ও পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুকসানা কামাল রুনু, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুন প্রমুখ।

এ সময় যুব মহিলা লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা  সেখানে উপস্থিত ছিলেন।