গাংনীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অন্যান্য মেহেরপুর

গাংনীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

সবার সংবাদ প্রতিবেদক:

“আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় গাংনী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে মৃল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রর্বতী। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সদ্দাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।