মুজিবনগরে উপজেলা সাহিত্যমেলা ও কবিতা উৎসব
অন্যান্য মেহেরপুর

মুজিবনগরে উপজেলা সাহিত্যমেলা ও কবিতা উৎসব

সবার সংবাদ ডেস্ক:

মুজিবনগরে উপজেলা সাহিত্যমেলা ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকেলে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিবনগরে উপজেলা সাহিত্যমেলা ও কবিতা উৎসবের আয়োজন করা হয়। মুজিবনগরে উপজেলা সাহিত্যমেলা ও কবিতা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের যে আসল জায়গা যেটি আমাদের মন, যেটি আমাদের সবকিছুর চালিকা শক্তি,  সেই জায়গা থেকে নিজেকে আরও বিকশিত করার, আরও শক্তিশালী করার এবং আরও উন্নত মানুষ হিসেবে নিজেদেরকে তৈরী করার যে জায়গা সেটি হচ্ছে সাহিত্য মেলার সাহিত্য চর্চার জায়গা। মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার রাফিউল আলম পিপিএম সেবা।

এছাড়াও উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল প্রমুখ।