মেহেরপুর পৌরসভার ৩টি সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
অন্যান্য মেহেরপুর

মেহেরপুর পৌরসভার ৩টি সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের মন্ডলপাড়া হতে ফৌজদারী পাড়া পর্যন্ত ড্রেন ও সড়ক নির্মাণের কাজের শুভ উদ্বোধন করেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। বুধবার (২৯ মার্চ) দুপুরের দিকে বড় বাজার ছাতু খার বাড়ি থেকে ক্যাশ্বব পাড়া বাবুর জমি পর্যন্ত সড়কের নির্মাণ ও কালাচাঁদপুর  বড় মজিদ এর পাশের পুরাতন ঈদগাহ সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ৪, ৫, ৬ নাং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন আক্তার ও ৬নং ওয়াড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক  আরিফ  ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।