মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ

সবার সংবাদ ডেস্ক:

স্বাধীনতা যুদ্ধে ঐতিহাসিক মুজিবনগর যেমন ইতিহাসের সাক্ষী, তেমনি দেশের আনসার বাহিনীও এদেশের মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা রেখে আজ জাতির মননে সম্মানের স্থান দখল করে আছে। দেশের এবং দেশের মানুষের যে কোন প্রয়োজন এই একটি বাহিনীর সদস্যদেরকে অত্যন্ত বিশ্বস্ততার সাথে কাজে লাগানো হয়। সামাজিক, ধর্মীও যে কোন কাজে শৃঙ্খলার কাজ অত্যন্ত দায়িত্বের সাথে পালন করে এই বাহিনী।

তাই আনসার বাহিনী তৃণমূল থেকে রাষ্ট্র সব মহলেই সমাদৃত ও বিশ্বস্ত। সরকার এই বাহিনীকে আরও আধুনিক ও গতিশীল করতে বাহিনীর সদস্যদের বেতন কাঠামো থেকে শুরু করে পোশাক, প্রযুক্তি সহ সর্বক্ষেত্রে সংস্কার ও আধুনিকায়ন করেছে। দেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্যদের বাড়ি, জমি, ভাতা, স্বীকৃতি দিয়ে সম্মানিত করেছে।

সোমবার (১৬ অক্টোবর) জেলা আমসার সমাবেশে মেহেরপুর-১ আসনের এমপি জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন একথা বলেন। মেহেরপুরে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের আয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার  বেলা সাড়ে বারোটার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা সমাবেশের উদ্বোধন করা হয়েছে।

জেলা সমাবেশ উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী বিএএম, মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, সরকার  কৌশলী পিপি পল্লব ভট্টাচার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান। জেলা সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশ নেয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ১২টি বাইসাইকেল ও ২৮টি ছাতা পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।