এক মায়ের পেটের দুই সন্তান বিএনপি ও জামায়াত- হানিফ
টপ নিউজ সারাদেশ

এক মায়ের পেটের দুই সন্তান বিএনপি ও জামায়াত- হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি :

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, দেশে বিদ্যুৎ এর কোন ঘাটতি নেই, এরপরেও সরকারের বিরুদ্ধে বলার মত কিছু না পেয়ে বিদ্যুৎ এর একটা দূর্ঘটনাকে কেন্দ্র করে বিএনপি মিথ্যাচার করছে।বিএনপি ক্ষমতায় থাকতে এক মেগাওয়াট বিদ্যুৎও দিতে পারেনি। এই ব্যর্থতা, অযোগ্যতা ঢাকতে ও সরকারের উন্নয়ন অগ্রগতি দেখে ইর্শাত হয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে। 

হানিফ আরও বলেন, বিএনপি একটি উগ্র সাম্প্রদায়িক দল, জামায়াত তাদের পরিপুরক। তারা একই মুদ্রার এপিঠ ওপিঠ। একই মায়ের দুই সন্তান। সেই দলের নেতাদের মুখে সাম্প্রদায়িক বিনষ্ট করার অভিযোগ মানায় না। বিশেষ একটি সম্প্রদায়ের আনুকূল্য পেতে তারা এসব করছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে বজ্রকন্ঠ ইয়ুথ সোসাইটির আয়োজনে বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। 

এ সময় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ.ক.ম সরোয়ার জাহান বাদশা, জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক শেখ হাসান মেহেদি, সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।