মেহেরপুরে সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড হোটেল বাজার জে আর কাউন্টার সংলগ্ন সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ৮ নং ওয়ার্ড হোটেল বাজার জে আর কাউন্টার সংলগ্ন সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হোটেল বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ রোকনুজ্জামান, বাসস্ট্যান্ড মসজিদের ইমাম সাইফুল ইসলাম, মামুনুর রশিদ, আব্দুস সাত্তার মুক্তা, শওকত আলী। 

এ সময় সেখানে মোনাজাত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান সুইট, যুবলীগ নেতা ইউনুস আলী, উজ্জল, সাজেদুল ইসলাম সাজু প্রমুখ।

২৮৮ মিটার রাস্তার উন্নয়ন ও ড্রেন নির্মাণ কাজের  ব্যয় ধরা হয়েছে ৪৬ লক্ষ টাকা।