সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরে সদর উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের অভিযানে ভৈরব নদ থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ভৈরব নদের কালাচাঁদপুর অংশে অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচারণা করে প্রায় দুই হাজার মিটার চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভৈরব নদের কালাচাঁদপুর অংশে অভিযান পরিচালনা করা হয়। এখানে প্রায় দুই হাজার মিটার চায়না দুয়ারী জাল উদ্ধার করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পরবর্তীতে যেন এধরণের কর্মকান্ড না হয় সেদিকে নিয়মিত লক্ষ্য রাখা হভে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি, সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।







