সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে বিদ্যুৎষ্পৃষ্টে তারিকুল ইসলাম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় তার একটি গরুও মারা গেছে। তারিকুল রাজনগর গ্রামের মোল্লাপাড়ার লিয়াকত আলীর ছেলে। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, এদিন সকালে গরুর গোয়াল ঘরে বৈদ্যুতিক লাইন থেকে তারিকুলের একটি গরু বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সে গরুর শরীরে লেগে থাকা বিদ্যুতের তারে স্পর্শ করলে মারাত্বকভাবে অসুস্থ হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেলার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।







