সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে মোটরসাইকেল ও আলগামনের সাথে সংঘর্ষে ছোটবাবু ও বিশাল নামের দুই যুবক গুরুত্বর আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের চাদবিল ইম্প্যাক্ট হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। আহত ছোটবাবু মেহেরপুর শহরের হঠাৎ পাড়ার, মহাসিনের ছেলে এবং বিশাল গোরস্থান পাড়ার বিপ্লব হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে একটি আলগামন ইম্প্যাক্ট হাসপাতালের সামনে সড়কের পাশে দাড়িয়ে ছিলো। এসময় অপরদিক থেকে দ্রæত গতিতে একটি টিভিএস মোটরসাইকেল সরাসরি এসে আলগামনে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক। এসময় দুজনই গুরুত্বর জখম হয়।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল সেখান থেকে আহত দুইজনকে দ্রæত উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নেয়। আহতদের মধ্যে ছোটবাবুকে ঢাকা পঙ্গু হাসপাতাল রেফার্ড করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। বিশাল মেহেরপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিবারের লোকজন বলেন, তারা অটো মিল কারখানার শ্রমিক হিসেবে কর্মরত থাকায় প্রতিদিনের ন্যায় আজকেও কাজের উদেশ্যে বাড়ি থেকে রওনা হয়। পরে পথিমধ্যে এমন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তারা দুই ভাই।







