সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষ্যে মতবিনিময় ও প্রস্তিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জুলাই) বিকালে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেহেরপুর-০২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
এসময় বক্তব্য রাখেন,গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বামন্দী ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন মিঠু, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাসির জামান মৃদুল, সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপু।
এসময় ধানখোলা ইউনিয়ান আওয়ামী লীগের সভাপতি আলী আজগর, মটমুড়া ইউনিয়ান আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম,রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সামসুজ্জামান মঙ্গল, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছিলেন।







