নবাগত জেলা প্রশাসকের সাথে পৌর মেয়রের সৌজন্য সাক্ষাৎ
অন্যান্য মেহেরপুর

নবাগত জেলা প্রশাসকের সাথে পৌর মেয়রের সৌজন্য সাক্ষাৎ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরের দিকে জেলা প্রশাসকের কক্ষে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সাক্ষাৎ করেন।

এ সময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে মেহেরপুরের উন্নয়নকে এগিয়ে নিতে একে অপরকে সহযোগিতা করার আশ্বাস দেন।