সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে গলায় ফাঁস দিয়ে আরিফুর রহমান টুকুল (৩২) নামে এক রংমিস্ত্রি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আরিফুর রহমান টুকুল মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের বিলপাড়ার হাফেজ উদ্দিনের ছেলে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আরিফুল ইসলাম টুকুল তার বাড়িতে নিজ ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে স্থানীয় সাহেবপুর ক্যাম্পের পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শষ্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।







