সড়কের শৃঙ্খলা ফেরাতে মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
আইন-আদালত মেহেরপুর

সড়কের শৃঙ্খলা ফেরাতে মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সবার সংবাদ প্রতিবেদক:

মুজিবনগরে সড়কের শৃঙ্খলা ফেরাতে ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ মন্ডল মুজিবনগর মেহেরপুর প্রধান সড়কের পুরন্দরপুর বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

অভিযানে মোটরসাইকেল প্রাইভেট কার সহ ভারী যানবাহন আটক করা হয়। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ৭টি গাড়িকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর বিশ্বজিৎ ঘোষসহ ট্রাফিক পুলিশ ও মুজিবনগর থানা পুলিশের একটি টিম।