গাংনীতে ভ্যান চালক আতিয়ার হত্যার ঘটনায় গ্রেফতার -২
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

গাংনীতে ভ্যান চালক আতিয়ার হত্যার ঘটনায় গ্রেফতার -২

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামের ভ্যান চালক আতিয়ার রহমান হত্যার ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-গাংনী উপজেলার বামন্দী বাজারের ভ্যান মেকার সাহান বাদশা ও একই গ্রামের আসিফ হোসেন। বুধবার দিবাগত রাতে গাংনী থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, গত ২৩ ফেব্রুয়ারী দিবাগত রাতে গাংনী উপজেলার ছাতিয়ান-বাদিয়াপাড়া সড়কের পাশে একটি কলাবাগানে আতিয়ারকে হত্যা করে তার অটােভ্যান ছিনিয়ে নেয় আসামিরা। এ ঘটনায় তাদেরকে গ্রেফতার করে বৃহস্পতিবার মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।