মেহেরপুরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ ১জন আটক
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ ১জন আটক

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে র‌্যাবের অভিযানে ৪শ ২০ গ্রাম গাঁজাসহ শরিফুল ইসলাম (৩৭) নামের একজনকে আটক করা হয়েছে। এসময় ১টি মোবাইল ফোন ও নগদ ৩শ ৩০ টাকা জব্দ করা হয়।

আটককৃত শরিফুল রাজনগর গ্রামের শেখপাড়ার মৃত নুর হকের ছেলে। গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-১২ মেহেরপুরের (গাংনী) ক্যাম্পের সদস্যরা রাজনগর গ্রামে অভিযান চালিয়ে শরিফুলকে তার নিজ বাড়ি থেকে আটক করে। এসময় তার বসতঘর সংলগ্ন একটি টিনের ঘর থেকে ৪শ’২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্প কমান্ডার গোলাম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শরিফুলকে আটক করা হয়। এসময় তার বাড়িতে তল্লাশি করে ৪শ’২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।