সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে ছাত্রদলের মিছিলে পুলিশ বাঁধা প্রদান করেছে। শুক্রবার (১৬ জুন) বিকেল ৪টার দিকে গাংনী উপজেলা শহরের আখ সেন্টারের কাছ থেকে একটি মিছিল শুরু হচ্ছিল। মিছিলে নেতৃত্ব প্রদান করছিলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন।
এসময় জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শুরুর কয়েক মিনিট পর গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফার্সে নিয়ে বাঁধা প্রদান করেন। এসময় জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেনকে আটক করা হয়।







