সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৯ মে) দুপুরে অভিযান পরিচালনা করেন মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, চাঁদবিল এলাকার মেসার্স আনারুল স্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা প্রদর্শন না করাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৩৮ ও ৫১ ধারায় সাত হাজার টাকা ও আমঝুপি বাজারের মেসার্স আলমিজ ট্রেডার্সে মূল্য তালিকা প্রদর্শন না করা ও রং মেশানো সাদা চাল কে লাল চাল বলে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক ও সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তারিকুল ইসলাম ও এবং মেহেরপুর পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।







