নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে অভিযান চালিয়ে নেশাজাতীয় টাপেন্ডাডল ট্যাবলেটসহ বজলু ওরফে গেদা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের একটি দল। সোমবার দুপুরে মিরপুর থানার বামনগাড়ী এলাকায় অভিযান চালিয়ে গেদাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার গেদা কুষ্টিয়া মিরপুর থানার বামনগাড়ী এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন বামনগাড়ী গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বামনগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গেদাকে গ্রেফতার করে।
এ সময় গ্রেফতারকৃত আসামীর নিজ হেফাজত হতে মোট ২০ (বিশ) পাতায় ১০টি করে ২০০ পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।







