সবার সংবাদ ডেস্ক:
গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ এই শ্লোগানে মেহেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
এসময় সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিশুরাই আগামী দিনের কর্ণধর। তারা ভবিষ্যতে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। পড়াশোনার পাশাপাশি সকল শিশুকে সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্ব দিতে হবে।
এসময় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল,জেলা তথ্য অফিস আব্দুল্লাহ আল মামুন,মেহেরপুর মহিলা কলেজ সাবেক অধ্যাপক নুরুল আহমেদ,পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে, বাংলাদেশ শিশু একাডেমী জেলা শাখা আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।







