মেহেরপুরে অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ
সারাদেশ মেহেরপুর

মেহেরপুরে অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন, চেক ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মহিলা অধিদপ্তরের সগযোগিতায় রবিবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বাসভবনে সেলাই মেশিন, হুইল চেয়ার ও চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন চেক ও সেলাই মেশিন বিতরণ করেন। এসময় ১৬ জন অসহায় মহিলাকে সেলাই মেশিন, ১ জনকে ৫০ হাজার টাকার চেক এবং ২জনকে হুইল চেয়ার প্রদান করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নীলা হাফিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল প্রমুখ উপস্থিত ছিলেন।