সারাদেশে আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর
জাতীয় সারাদেশ

সারাদেশে আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

সবার সংবাদ ডেস্ক :

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। রবিবার (২ অক্টোবর) সকাল ৯টায় আবাহাওয়া অফিসের বুলেটিন বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে বুলেটিনে জানানো হয়। এছাড়া, দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রবিবার সকালে রাজধানী ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটের শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহীর তাড়াশে এবং রংপুরের সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। অন্যদিকে, খুলনার কুমারখালীতে সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে, মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়াআবহাওয়া অধিদপ্তর বৃষ্টি উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের সম্ভাবনা সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে । উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। শনিবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস বলেছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে আরও জানানো হয়, সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৬.২ ডিগ্রী সেলসিয়াস এবং শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ফেনীতে ২২.৫ ডিগ্রী সেলসিয়াস। শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে এবং রবিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৫০ মিনিটে।