সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযানে চালিয়ে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মুন্না শেখ(২২) ও সজল ইসলাম(২১) নামের দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে গাংনী-মেহেরপুর সড়কের হলপাড়া নামক এলাকায় ব্যাটারীচালিত অটোবাইকে তল্লাশী করে তাদের আটক করা হয়।
আটক মুন্না শেখ মেহেরপুর পৌরসভাধীন কাথুলী মোড় এলাকার মনিরুল ইসলামের ছেলে এবং সজল আলী একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
মাদকদ্রব্য সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রহমত আলীর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সন্দেহজনক হওয়ায় একটি ব্যাটারীচালিত অটোবাইকের গতিরোধ করে। এসময় যাত্রীদের মধ্যে দুই যাত্রীকে তল্লাশী করলে তাদের কাছ থেকে টাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। এবং ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের দুজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।







