গাংনীতে বিএনপি নেতা গ্রেফতার
আইন-আদালত মেহেরপুর

গাংনীতে বিএনপি নেতা গ্রেফতার

সবার সংবাদ ডেস্ক:

গাংনীর খাসমহল গ্রাম থেকে স্থানীয় বিএনপি নেতা সালাহ উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ভোর রাতে গাংনী থানা পুলিশ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আটক সালাহ উদ্দীন কাথুলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নাশকতার আশংকায় পুলিশের পক্ষ থেকে সতর্কবস্থায় পর্যবেক্ষণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে সালাহ উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে। পূর্বের একটি নাশকতার ঘটনায় সে সন্দেহভাজন আসামি ছিল। ওই মামলার আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে। 

এদিকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। তিনি বলেন, কেন্দ্র ঘোষিত আগামি ১১ ফেব্রæয়ারি পদযাত্রা কর্মসুচী বাধাগ্রস্থ করতেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। গণতন্ত্র রক্ষায় অবিলম্বে গ্রেফতার অভিযান বন্ধের আহবান জানান তিনি।