মেহেরপুরে ভ্যানচোর চক্রের চার সদস্য গ্রেফতার
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে ভ্যানচোর চক্রের চার সদস্য গ্রেফতার

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরে অভিযান চালিয়ে ভ্যান চোর সিন্ডিকেটের চার সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশের একটি দল। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি ব্যাটারি চালিত পাখি ভ্যান ও ভ্যানের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মেহেরপুর শহরের ৪ নং ওয়ার্ড নতুনপাড়ার মৃত তোয়াজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৪২), পোস্ট অফিস পাড়ার জনির ছেলে শিশির (২৩), সদর উপজেলার নুরপুর পশ্চিমপাড়ার চাঁদ আলীর ছেলে জামারুল আলী (৩৮) ও গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম (৩৬)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় ৩৭৯/৪১১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩০। তারিখ-২৫/০২/২৫।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেসবাহ উদ্দিন জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন অপরাধের অপরাধীদের গ্রেফতার করতে জেলা জুড়ে বিশেষ অভিযান চলমান রয়েছে। সেই অভিযানের ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভ্যান চোর সিন্ডিকেটের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুটি ব্যাটারি চালিত পাখি ভ্যান ও ভ্যানের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।