সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাকিল হোসেন সাব্বির (৩২) কে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলের দিকে মেহেরপুর শহরের শেখপাড়া থেকে তাকে আটক করে সদর থানা পুলিশের একটি দল। শাকিল হোসেন সাব্বির মেহেরপুর শহরের শেখপাড়া এলাকার খন্দকার আফসারুল হকের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল আহমেদ। তিনি জানান মেহেরপুর থানার মামলা নাম্বার-২২ তাং- ১৪/০১/২২, ধারা-বিশেষ ক্ষমতা আইনের ২৫(৩)/২৫-ডি এর আসামী মোঃ শাকিল হোসেন সাব্বিরকে শহরের শেখপাড়া থেকে আটক করা হয়েছে। তিনি আরো জানান শাকিল হোসেন সাব্বির এর বিরুদ্ধে পূর্বের একাধিক নাশকতার মামলা রয়েছে।







