মুজিবনগরে ১’শ বোতল ফেন্সিডিল উদ্ধার
আইন-আদালত মেহেরপুর

মুজিবনগরে ১’শ বোতল ফেন্সিডিল উদ্ধার

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের মুজিবনগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১’শ বোতল উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ২টার সময় মুজিবনগর উপজেলার জয়পুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে, মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে মুজিবনগর থানার এসআই (নিঃ) উত্তম কুমার, এসআই (নিঃ) সাহেব আলী সহ মুজিবনগর থানার পুলিশের একটি দল জয়পুর ময়নাতলা মাঠে অভিযান চালান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ফেন্সিডিলগুলো ফেলে রেখে পালিয়ে যায়। পরে ফেন্সিডিলগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন মাদক কারবারি ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য আনুমানিক ২ লক্ষ টাকা। পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।