গাংনী থানা পুলিশের বিশেষ অভিযানে ৭জন গ্রেফতার
আইন-আদালত মেহেরপুর

গাংনী থানা পুলিশের বিশেষ অভিযানে ৭জন গ্রেফতার

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী থানা পুলিশের নিয়মিত অভিযানে ৭জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যা হতে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত গাংনী উপজেলার বিভিন্ন স্থানে গাংনী থানা পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে।

আসামিদের মধ্যে আদালতের পরোয়ানাৃভুক্ত জিআর মামলার করমদি গ্রামের আব্দুল খালেকের ছেলে শওকত আলী, যার মামলা নং-২৭৮/২২। সিআর মামলার গাড়াডোব গ্রামের তাজের আলীর ছেলে, মোঃ কুদ্দুস আলী, যার মামলা নং-৪৭৮/২২, ধর্মচাকি গ্রামের মৃত রহিমের ছেলে, মোঃ নিজাম উদ্দিন, যার মামলা নং-১/২৩, জফের উদ্দিনের ছেলে, মোঃ আজিজুর রহমান, যার মামলা নং-০১/২৩। হেমায়েতপুর বাজার এলাকার জহুরুল ইসলামের স্ত্রী মোছা তহুরা খাতুন, যার মামলা নং-৫২৪/৫৫। অন্যান্য মামলায় আরও ২জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মানিকদিয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে, মোঃ মোমিনুল ইসলাম, যার মামলা নং-২৫(১২)২২, আযান (দক্ষিণপাড়া) গ্রামের মোঃ ইয়ারুলের ছেলে মোঃ মিঠুন হোসেন,যার মামলা নং-৩৫(১)২৩।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নির্দেশে পুলিশের একাধিক টিম অভিযানে অংশ নেয়। গ্রেফতারকৃদের বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।