মেহেরপুরে ৬টি স্বর্ণের বারসহ দুইজন আটক
টপ নিউজ সারাদেশ আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে ৬টি স্বর্ণের বারসহ দুইজন আটক

সবার সংবাদ ডেস্ক :

মেহেরপুরে ৬টি স্বর্ণের বার সহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মেহেরপুর শহরের শিববাড়ি মন্দিরের সন্মুখে অভিযান চালায়। এই সময় এক নারী সহ দুইজনের কাছ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ।

মেহেরপুর পুলিশ সুপার রাফিউল ইসলামের নির্দেশে সদর থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। ২৪ ক্যারেডের প্রতিটি ১০ তোলা ওজনের ৬টি স্বর্ণের বারের ৭শ গ্রাম। বর্তমানে আটক ২জন সহ জব্দ স্বর্ণের বার থানা হাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান- আটক কানিজ ফাতিমা লিপির বাড়ি পূর্ব নয়াতলা মগবাজার, ঢাকা। তার স্বামীর নাম আশরাফুল কবীর। অপরজনের নাম মাসুদ পিতা আব্দুল মান্নান। তার বাড়ি নারায়নগঞ্জের মদনপুর বন্দরে। ভোরে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে তারা ওই স্থানে অবস্থান করছিল।

পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওইস্থানে অভিযান চালালে তাদের কাছ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫৪ লক্ষ টাকা। মেহেরপুরে স্বর্ণ চোরাচালান বা স্বর্ণ পাচারকালে স্বর্ণের বার সহ আটক ঘটনা নিকট অতীতে এটাই প্রথম।