সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেনারেল হাসপাতালে দালালীর অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে পাঁচ দিন করে জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৯ মে) দুপুর বারোটার সময় মেহেরপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনী খাতুন এ আদালত পরিচালনা করেন।
দন্ডিতরা হলেন, জামাল আলী, সুমি খাতুন, সোহাগ হোসেন, জেসমিন ও খাজুরা খাতুন।
ভ্রাম্যমান আদালতের বিচারক রনী খাতুন জানান, মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগীদের কমিশনের ভিত্তিতে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে যান দালালরা। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে করা হয়। অভিযানের দায় স্বীকার করায় পাঁচজকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। তিনি আরো জানান, মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭/২ ধারায় তাদের বিরুদ্ধে এ রায় দেওয়া হয়।







