ঝিনাইদহে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার
সারাদেশ আইন-আদালত

ঝিনাইদহে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহে মোঃ মঈন উদ্দিন ও মোছাঃ আছমা খাতুন নামের ওয়ারেন্টভুক্ত দু’জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের একটি দল। রবিবার দুপুরের দিকে ঝিনাইদহ আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃত মঈন উদ্দিন বগুড়া জেলার কাহালু থানার লোহাজাল এলাকার মোঃ ফজলুর রহমানের ছেলে ও আছমা খাতুন একই এলাকার বদিয়ার রহমানের মেয়ে।

আটককৃত দু’জন কাহালু থানার এন আই এ্যাক্ট প্রতারনা মামলার দায়রা ৮০৭/২০, দায়রা ৫৭৮/২১, দায়রা ৯৯৬/২০, দায়ার ৮৪/২০, সি আর-১৭/২২ এর ৫টি ওয়ারেন্ট, ৩ বছর ৩ মাসের বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত এবং ৬৬ লক্ষ ২৫ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

র‌্যাব সূত্রে জানা গেছে, ২৬ ফেব্রুয়ারি র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, অর্থদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ২ জন পলাতক আসামী ঝিনাইদহ আরাপপুর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ ভিত্তিতে আরাপপুর বাসষ্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান করে মঈন উদ্দিন ও আছমা খাতুনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বগুড়া জেলার কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।