নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিনারুল ইসলাম (২৯) কে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬। মঙ্গলবার (৭ মার্চ ) সকালে ঝিনাইদহ সদর থানার মর্ডান মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিনারুল ইসলাম ঝিনাইদহ সদর থানার কালিকাপুর এলাকার মোঃ হারেজ আলীর ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে, ঝিনাইদহ সদর থানার মামলা নং-জিআর-৬৩২/১৯, এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ঝিনাইদহ মর্ডান মোড় এলাকায় অবস্থান করছে। এসময় মর্ডান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মিনারুলকে গ্রেফতার করে। গ্রেফতার মিনারুলকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।







