সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তরে অনুষ্ঠিত ৩ মাসব্যাপী গবাদিপশু হাঁস-মুরগী পালন প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর লক্ষণ বাহাদুর, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু প্রশিক্ষণার্থীর রোকনুজ্জামান প্রমূখ।







