কুষ্টিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিল উদ্ধার
সারাদেশ আইন-আদালত

কুষ্টিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

কুষ্টিয়ার প্রাগপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ শত ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি’র একটি দল। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৮/৩-এস এর অভ্যন্তরে অভিযান চালিয়ে এসকল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে হাবিলদার বিজন কুমারের নেতৃত্বে  প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৮/৩-এস বাংলাদেশের অভ্যন্তরে চুলকানির ঘাট নামক স্থান হতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময়   মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩ শত ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত ফেন্সিডিল এর আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৪৮ হাজার টাকা।