সবার সংবাদ ডেস্ক:
কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মোঃ মামুন ওরফে মুন্না হোসেন মন্ডল (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর র্যাব-১২ ক্যাম্পের একটি দল। মঙ্গলবার (২ মে) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ধর্মদহ এলাকায় অভিযান চালিয়ে মুন্নাকে আটক করা হয়। আটক মুন্না দৌলতপুর থানার ধর্মদহ গ্রামের ৯নং ওয়ার্ড এলাকার মোঃ মকবুল হোসেন মন্ডলের ছেলে।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সাংবাদের ভিত্তিতে সিপিসি-মেহেরপুর র্যাব ক্যাম্পের একটি দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ধর্মদহ এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মুন্নাকে আটক করে। এ সময় তার নিকট থেকে মাদক-ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মুন্না দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে কুষ্টিয়া জেলাসহ পাশ্ববর্তী জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীকে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।







