সবার সংবাদ ডেস্ক :
মেহেরপুর মুজিবনগর মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির দুর্নীতি স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে কো-তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাবৃন্দ । বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে মুজিবননগর উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এই মানববন্ধনে মুজিবনগর উপজেলার কো-তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাবৃন্দ বলেন, নতুন করে যে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করা হয়েছে তা টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা হয়েছে। এবং নিজেদের আত্বীয় স্বজনদের নাম দেয়া হয়েছে । এই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ও হারুনুর রশিদ সঠিক মুক্তিযোদ্ধাদের যাচাই না করে টাকা খেয়ে নিজেদের ইচ্ছামত মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্ত করেছে বলে দাবি কো-তালিকা ভুক্ত মুক্তিযুদ্ধের।
তবে এই অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তাকে না পাওয়ায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।







