সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা-উল জান্নাহ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ জামিরুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মুনীর, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নীলা হাফিয়া প্রমুখ।







