সবার সংবাদ প্রতিবেদক:
অনিয়মের অভিযোগে গাংনী সাব-রেজিষ্ট্রি অফিস পরিদর্শনে অভিযোগের সত্যতা পাননি মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা। বৃহষ্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সাব-রেজিষ্ট্রি অফিস পরিদর্শনে যান তিনি।
উপজেলা পরিষদে অবস্থিত সাব-রেজিষ্ট্রি অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে সংসদ সদস্য নাজমুল হুদা বলেন, গাংনী সাব-রেজিষ্ট্রি অফিসে জমি ক্রয়-বিক্রয়ে মহুরার কর্তৃক বাড়তি তিন হাজার টাকা নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ করেছিলো ভুক্তোভোগীরা। সেই অভিযোগের ভিত্তিতে গাংনী সাব-রেজিষ্ট্রি অফিস পরিদর্শন করেছি, কিন্তু আজ বাড়তি টাকা নেওয়ার অভিযোগের কোন সত্যতা পায়নি।
এ সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শিমুল কুমার দাস, গাংনী উপজেলা জামায়াতের আমীর মোঃ রবিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, পৌর জামায়াতের আমীর আহসানুল হক, উপজেলা বায়তুলমাল সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আবু সায়েম, জিলুর রহমান, সাইফুল্লাহ এবং এনসিপি নেতা আমির হামজাসহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







