র‌্যাবের অভিযানে ফেন্সিডিল উদ্ধার,আটক-২
আইন-আদালত মেহেরপুর

র‌্যাবের অভিযানে ফেন্সিডিল উদ্ধার,আটক-২

সবার সংবাদ ডেস্ক:

পৃথক অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) গাংনী ক্যাম্প। শুক্রবার তাদের আটক করে। আটককৃতরা হলো মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের চাঁন মোহাম্মদের ছেলে মোজাম আলী (৫৪) এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার আসাননগর গ্রামের সুমন মালিথার স্ত্রী আছিয়া বেগম (৩১)।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মনিরুজ্জামান জানান, গাংনীর নওদাপাড়া এলাকা দিয়ে মাদক প্রচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিলসহ মোজাম আলী আটক করে।পরে কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন আশাননগর এলাকায় অভিযান চালিয়ে ৯৫ বোতল ফেন্সিডিলসহ আছিয়া বেগম আটক করে।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক মোজাম আলীকে মেহেরপুরের গাংনী থানায় ও আছিয়া বেগমকে কুষ্টিয়ার মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।