সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে মুজিবনগর থানা পুলিশ। বুধবার (১ নভেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে মুজিবনগর উপজেলার গৌরিনগর তাকে গ্রেফতার করা হয়। তাজ উদ্দিন বল্লবপুর গ্রামের মৃত আবুল হোসেন খানের ছেলে। তিনি মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদরাসার সিনিয়র মৌলভি শিক্ষক।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, বিশেষ ক্ষমতা আইনে জেলা জামায়াতের আমি তাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অনেকগুলো মামলা চলমান রয়েছে। বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।







