মেহেরপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবরি আটক
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবরি আটক

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হারুন আলী নামে এক মাদক কারবারিকে  আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক খসরু আল মামুনের নেতৃত্বে একটি দল মেহেরপুর সদর থানার আমঝুপি পশ্চিমপাড়া গ্রামে তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  আটক হারুন আলী একই এলাকার মোহাম্মদ সদর আলীর ছেলে।

উপরিদর্শক খসরু আল মামুন বলেন, মাদকাসক্তরা ইয়াবার বিকল্প হিসেবে ট্যাপেন্টাডল ওষুধ সেবন করছে। ইয়াবা না পাওয়া গেলেই তারা এটি হাতে তুলে নিচ্ছে। বাংলাদেশে এটির উৎপাদন নিষিদ্ধ হলেও প্রতিবেশী ভারতে এখনও এটি বৈধ হওয়ায় এটি পাচার হয়ে আসছে। আটকৃত মাদক কারবারি হারুন আলীকে মেহেরপুর সদর থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।