মেহেরপুরে গাঁজাসহ আটক-১
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে গাঁজাসহ আটক-১

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে দুই কেজি গাঁজাসহ খোসবার মন্ডল (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার (২২ জানুয়ারি) ভোরে সদর উপজেলার আমঝুপি এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত  খোসবার মন্ডল গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত দেলবার মন্ডলের ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, মেহেরপুর থেকে ঢাকাগামী ছেড়ে যাওয়া গোল্ডেন পরিবহনের বাসে মাদক প্রচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের টিম অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করে। আটককৃত খোসবার মন্ডলের বিরুদ্ধে মেহেরপুর  সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।