গাংনীতে নারী মাদক কারবারি আটক
আইন-আদালত মেহেরপুর

গাংনীতে নারী মাদক কারবারি আটক

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে ১১০ গ্রাম গাঁজাসহ পারেছা খাতুন (৪০) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) রাত সাড়ে আটটার দিকে তাকে আটক করে। আটককৃত পারেছা খাতুন উপজেলার বেতবাড়িয়া গ্রামের মধ্যপাড়ার মিন্টু বিশ্বাসের স্ত্রী।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিজ বাড়িতে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এসআই জহির রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১১০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করে। আটককৃত পারেছা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। যার মামলা নং-১৪, তারিখঃ ১১-০৫-২৩।