গাংনীতে র‌্যাবের পৃথক অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ৩
আইন-আদালত মেহেরপুর

গাংনীতে র‌্যাবের পৃথক অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে র‌্যাবের অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-গাংনী উপজেলার কাজীপুর গ্রামের বর্ডার পাড়ার মৃত নঈমুদ্দীন শেখের ছেলে মালেক শেখ (৫৫) ও মৃত আতর আলী শেখের ছেলে কুদ্দুছ শেখ (৫৬) এবং রাজশাহীর বাগমারা উপজেলার লাউবাড়িয়া গ্রামের ওয়াজেদ প্রামানিকের ছেলে আবু রায়হান (২৬)।

শনিবার দিবাগত রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১২ মেহেরপুরের (গাংনী) ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, মেহেরপুর জেলার গাংনী থানাধীন নওদাপাড়া এলাকায় দুজন মাদক পাঁচারকারী ফেনসিডিল নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ৬৬ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও একই রাতে মেহেরপুর জেলা শহরের সরকারী কলেজ মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে আবু রায়হানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গত বুধবার ১০ নভেম্বর রাজশাহী জেলার বাগমারা থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) এর ৯(১) ধারায় একটি মামলা রয়েছে। যার নং-০৬, তারিখ-১০/১১/২৩ ইং। তাকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।