ঝিনাইদহে হত্যাচেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার
সারাদেশ আইন-আদালত

ঝিনাইদহে হত্যাচেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

ঝিনাইদহে হত্যাচেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত মোঃ সাদ্দাম হোসেন ওরফে ডিপজল নামের পলাতক আসামীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। বুধবার দুপুরে ঝিনাইদহ সদর থানার বেপাড়ীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। ডিপজল একই এলাকার মোঃ সাত্তারের ছেলে।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে, ঝিনাইদহ সদর থানার মামলা নং-জিআর-৫০৪/২১,এর গুরুতর জখম ও হত্যাচেষ্টা মামলার একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ডিপজল বেপাড়ীপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বেপাড়ীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডিপজলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ডিপজলকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়।